1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

২৭ হাজার পিস ইয়াবা মামলার রায় উত্তরের মাদক সম্রাট আলিম উদ্দিনের ১০ বছর সহ ৩ জনের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের আলোচিত ২৭ হাজার পিস ইয়াবা মামলার রায় গতকাল সোমবার দুপুরে প্রদান করেছেন গাইবান্ধা জজ আদালতের বিজ্ঞ বিচারক রাশেদা সুলতানা।

উক্ত রায়ে মামলার প্রধান আসামি পলাশবাড়ী উপজেলার সাতার পাড়া গ্রামের নজলার রহমানের পুত্র মাদক ব্যবসায়ী আলিমুদ্দিনের ১০ বছর, তার ছেলে সবুজ মিয়া (২২) এবং সহযোগি পলাশবাড়ী মুরারিপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র মনিরুজ্জামান (৪০) ও একই এলাকার জহুরুলের পুত্র নাজমুল হোসেন (২২) কে ০৬ বছর থেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেছেন।

উল্লেখ্য যে, ২০১৭ইং সালের এপ্রিল মাসের ১০ তারিখে ০১ কোটি ৮ লাখ টাকা মুল্যমানের ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উত্তরের মাদক সম্রাট একাধিক খুন,নারী নির্যাতন ও মাদক মামলার আসামী আলীমুদ্দিন ও তার সহযোগিদেরকে ধাপেরহাট বকশিগঞ্জ আখ ক্রয় কেন্দ্রের পাশে থেকে হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ। এ ঘটনায় তৎকালীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান (বর্তমান পলাশাড়ী থানায় কর্মরত) বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই,রনি কুমার দাস দীর্ঘ তদন্ত শেষে মামলার চার্জসীট আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষনা করেন। ২০১৭ সালের মামলার রায় ২০১৮ সালেই হয়ে গেল।

কে এই আলিম উদ্দিন? ছেছড়া চোর সেখান থেকে গাড়ির হেলপার,গাড়ির হেলপার থেকে সে এখন চারটি ট্রাক কয়েক বিঘা জমি এবং দুই,তিনটি বাসা বাড়ীর মালিক । মাদক ব্যবসা করে অল্প দিনেই সে আঙ্গুল ফুলে কলাগাছ বুনে গেছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে,আলিম উদ্দিন ধরা পড়ার আগে কক্সবাজারের এক বড় মহাজনের কাছে থেকে হাজার হাজার পিস ইয়াবার চালান উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। আলিম উদ্দিন ছিলেন ইয়াবার ডিলার। ব্যবসার সুবাদে সে,উত্তরের বিভিন্ন জেলায় আত্মীয় স্বজন বানিয়েছেন এবং দুই, তিনটি বিবাহ করেছেন। সাদুল্যাপুরের বকশিগঞ্জ বাজারে বিয়ে করে সে,বাড়ীঘড় তৈরি করে বীরদ্বর্পে ব্যবসা শুরু করেছিলেন। এদিকে আলিম উদ্দিন কে গ্রেফতারে যারা পুলিশকে সহযোগীতা করেছেন,কুখ্যাত এই মাদক সম্রাট আলিম উদ্দিন জেলখানা থেকেই তাদেরকে বিভিন্ন লোক মারফৎ জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন । আলিম উদ্দিন উচ্চ আদালতে আপিল করে বের হয়ে আসলে তাদেরকে দেখে নিবেন বলে, যারা তার সাথে সাক্ষাত করতে যায় তাদেরকে বলেছেন এবং তাদের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। বিষয়টি গাইবান্ধা পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি দেয়া প্রয়োজন বলে হুমকির সম্মুক্ষিন পরিবার দাবি করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft