1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

জনগণকে মালিকের ভূমিকায় আসতে হবে, সেটা সরকারকে বুঝিয়ে দিতে হবে: ড. কামাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সরকার তো জনগণের সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে, তাহলে নাগরিককে মালিকের ভূমিকায় আসতে হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে। জনগণের দায়িত্ববোধও আছে। এটাকে মনে রেখেই মত প্রয়োগ করতে হবে, যাতে এ দেশে শাসনব্যবস্থা, সমাজব্যবস্থা, অর্থনীতি—সবকিছু যেন জনস্বার্থে ও জাতীয় স্বার্থে হয়।’

খুলনায় আয়োজিত জনসভায় অংশ নিতে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ড. কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে, এ জন্য ঐক্য করেছি। দেশের বৃহত্তর স্বার্থে একটি ভালো সংসদ নির্বাচন করতে বাংলাদেশের জনগণকে এ ঐক্যে শামিল হতে হবে।’

ড. কামাল বলেন, ‘দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমরা বের হয়েছি। এটা কোনো দলীয় লক্ষ্যে নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই। ফলে দেশের মালিককে তাদের অধিকার রায় সক্রিয় হতে হবে।’

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জাতীয় ঐক্যের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূরসহ যশোর জেলার নেতারা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সকাল সাড়ে আটটায় নেতারা যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে যশোর প্রেসক্লাবে যান। সেখানে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে সাংবাদিকদের উদ্দেশে ড. কামাল হোসেন প্রেস বিফ্রিং করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft