1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

আস্থাহীনতা থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব: টিআইবি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন টিআইবির নিবাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তবে এ জন্য সহায়ক মাঠ, সুষ্ঠু প্রশাসন ও জবাবদিহিতা থাকতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলেরও আগ্রহ থাকতে হবে।

সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার সুশাসন ও শুদ্ধাচার’ শীষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যাবে না। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে দেশের মানুষের কাছে আস্থার সংকট রয়েছে। বিভিন্ন নির্বাচনে ত্রুটি রয়েছে।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় সংসদ প্রত্যাশিতভাবে কার্যকর হয়নি। একই সঙ্গে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। প্রশাসন, আইন ও বিচার বিভাগে নিয়োগ, পদোন্নতি এবং বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব দেখা গেছে।

তিনি আরও বলেন, দলীয় নির্বাচনে অনুষ্ঠিত অনেক নির্বাচন ভালো হয়েছে। পরাজয় হলে সেই ফল মেনে না নেয়ার প্রবণতা পরিহার করতে হবে। ফল মেনে না নেয়ার কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হ্রাস পেয়েছে।

সংবাদ সম্মলনে সংসদে নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ করা হয়। সংরক্ষিত এসব আসনে সরাসরি নির্বাচনেরও সুপারিশ করে সংগঠনটি। তা ছাড়া জাতীয় বাজেটে কালো টাকাকে বৈধতা না দেয়া, পাচারকৃত টাকা অর্থ দেশে ফেরত নিয়ে আসার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা ও নির্বাহী ব্যবস্থাপনা ড. সুমাইয়া খায়ের, রিসার্চ ও পলিসি পরিচালক মোহাম্মদ রফিকুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft