1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

সাবধানে থাকেন, আন্দোলন-সংগ্রাম সামনে আসছে: নজরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপাতত ধরা পইড়েন (গ্রেপ্তার) না, সাবধানে থাকেন। আন্দোলন-সংগ্রাম সামনে আসছে। তখন যেন সেই সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, এই আহ্বান আপনাদের সবার প্রতি।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সাবেক ছাত্র নেতৃবৃন্দ, শাহজালাল বিশ্ববিদ্যালয়’ আয়োজিত অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উদ্দেশ বলেন, আমরা বাকশালে বিশ্বাস করি না, যে আর কাউকে রাজনীতি করতে দেব না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরাও রাজনীতি করব, আপনিও করবেন। সমান সুযোগ থাকবে সবার। জনগণের কাছে আমরা যাব, আপনিও যাবেন। কিন্তু আপনি (প্রধানমন্ত্রী) আমাদের রাজনীতিই করতে দিতে রাজি না। আমাদের নেত্রীকে জেলে রাখবেন, নেতাকে বিদেশে থাকতে বাধ্য করবেন এবং মিটিংয়ের অনুমতি দিবেন প্রেসক্লাবে যেন পুলিশ দিয়ে নেতা-কর্মীদের আসা-যাওয়ার পথে গ্রেপ্তার করতে পারেন। এটা ভালো রাজনীতি না, এটা বন্ধ করুন।

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ গত প্রায় ১০ বছরে যেভাবে নির্যাতিত, অত্যাচারিত ও বঞ্চিত হয়েছে তাতে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরাট পরিমাণের বারুদের স্তূপ কারো কোনো ক্ষতি করতে পারে না, যে পর্যন্ত না তাতে আগুনের স্ফূলিঙ্গ নিক্ষেপ করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, আজকে বাংলাদেশের বিপুল মানুষের অন্তরে বারুদের স্তূপ জমেছে, বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। সেটা কখন কীভাবে বিস্ফোরিত হবে বা করা যাবে- এটা সময়ই বলে দেবে। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। এটা মনে করার কোনো কারণ নেই যে বিএনপি দুর্বল হয়ে গেছে, আর কিছু করতে পারবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুন ওর রশীদ শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান, এজমল হোসেন পাইলট, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft