1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

‘নালিশ করতে নয়, বাস্তব অবস্থা তুলে ধরতে গেছেন বিএনপির মহাসচিব’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘নালিশ করতে নয়, জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন বিএনপির মহাসচিব।’

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘গণগ্রেফতার ও বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি’তে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

নালিশ করতে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, ‘আমাদের মহাসচিব নালিশ করতে সেখানে (জাতিসংঘে) যাননি, তিনি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সেখানে গেছেন। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে- কোনো কারণ ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের যে হামলা, মামলা ও গুম করা হচ্ছে এসব সত্তিকার অবস্থাই তিনি সেখানে তুলে ধরছেন। আর এটাতেই ক্ষমতাসীন সরকার আতঙ্কিত, ঈর্ষান্মিত ও বিব্রত। আমাদের মহাসচিব ইচ্ছে করে সেখানে জাননি তাকে জাতিসংঘের মহাসচিব আমন্ত্রণ জানিয়েছেন।’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘এই সরকারের উদ্দেশ্য অত্যন্ত খারাপ। সুষ্ঠু নির্বাচন তারা কোনো ভাবেই চান না। তারা এখনও মনে করছে আবারও একদলীয়ভাবে ক্ষমতায় আসবে। কিন্তু এটা তাদের দুঃস্বপ্ন যা কোনো ভাবেই সম্ভব নয়। কারণ, ২০১৪ সালের পূনরাবৃত্তি এ দেশে আর হবে না।’

সরকারকে সংলাপ করতে বাধ্য করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে মওদুদ বলেন, ‘আমরা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। সেই প্রক্রিয়ায় আমরা অনেকটাই এগিয়েছি। সরকার সংলাপ না করলে রাজপথে তাদেরকে জবাব দেয়া হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে এমন পরিস্থিতি সৃষ্টি হবে তখন সরকার বাধ্য হবে সংলাপের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে।’

জাতীয় ঐক্য হবেই জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। জাতীয় ঐক্য হবেই। ক্ষমতাসীনরা ছাড়া সকল রাজনৈতিক দল আজকে একটা পয়েন্টে ঐক্যমত যে, নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন প্রমুখ বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft