
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহেদার রহমান সরকার সাহেদ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিদ্যালয়ের পড়াশুনার মানসহ বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষন পূর্বক ১৯টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাহেদার রহমান সরকার।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,বিদ্যালয় পরিচলনা পর্ষদ,শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরাসহ তার বন্ধুবররা তাকে আন্তরিক অভিনন্দন জানান।