1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

দিনে দর্জি, রাতে ডাকাত: ধরা পড়লো যেভাবে ৩৩খুনের আসামী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল লাগোয়া শিল্পাঞ্চল মান্ডিদীপ এলাকার এক দর্জি আদেশ খামরা। বয়স ৪৮ বছর। শিল্পাঞ্চলটির বাজার এলাকায় একটা পোশাক তৈরীর দোকান আছে তার। সকলেই তাকে চেনেন ভাল দর্জি হিসাবে।

কিন্তু তার অন্য একটা চেহারা সামনে এসেছে কদিন আগে। পুলিশ ওই আদেশ খামরাকেই গ্রেপ্তার করার পরে জানা যাচ্ছে যে রাত হলেই দর্জির পোষাক ছেড়ে বেরিয়ে আসত তার অন্য এক চেহারা। খবর বিবিসি।

কয়েকজন সঙ্গীসাথীর সঙ্গে সে আলাপ জমাত হাইওয়ের ধারে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড় করানো ট্রাকগুলির চালকদের সঙ্গে। চলত মদ্যপানের আসর। আর তার মধ্যেই, সবার চোখের আড়ালে মদে মিশিয়ে দিত মাদক।

অচৈতন্য ট্রাকচালক আর তার খালাসীদের হত্যা করে কোনও নির্জন জায়গায় লাশ ফেলে দিত আদেশ আর তার বন্ধুরা।

ভোপালের পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ধর্মেন্দ্র চৌধুরী বলছিলেন, ‘আজকেও নতুন করে তিনটি খুনের কথা সে স্বীকার করেছে। এখনও পর্যন্ত এ নিয়ে ৩৩ টি খুনের কথা জানা গেছে। প্রায় সব হত্যাকান্ডগুলিই কনফার্ম করা গেছে। তবে শুধু মধ্যপ্রদেশ নয় – আশপাশের ৫-৬ টি রাজ্যেও আদেশ আর তার সঙ্গীরা খুন করেছে। সবগুলিই খতিয়ে দেখছি আমরা’।

প্রথম ঘটনাটা ২০১০ সালের। এগারো মাইল বলে একটি এলাকা থেকে দুটি ট্রাক এরা ছিনতাই করেছিল – সেটাই শুরু। মাদক খাইয়ে অচৈতন্য করে দিয়ে দুই চালককেই তারা হত্যা করে লাশ ফেলে দিয়েছিল দুটি আলাদা জায়গায়।

এই সিরিয়াল কিলার পুলিশের হাতে বেশ অদ্ভূতভাবেই ধরা পড়ে। আগস্টের ১৫ তারিখ পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে। আবদুল্লাগঞ্জ এলাকার বাসিন্দা মাখন সিংয়ের মরদেহ ছিল সেটি।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ওই ট্রাক চালক মান্ডিদীপ থেকে লোহা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। দেহ উদ্ধারের পরে ট্রাকটিকেও খুঁজে পাওয়া যায় হাইওয়ের ধারে।

তদন্ত করতে গিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করতেই সে কয়েকজনের নাম বলে দেয়। তারপরেই একে একে নয়জন ধরা পড়ে।

কিন্তু তখনও পর্যন্ত পুলিশ জানত না যে এক এক করে ৩৩টি খুনের কিনারা করতে পারবে তারা আর খোঁজ পাবে এক সিরিয়াল কীলারের।

তবে চৌধুরীর কথায়, ‘জেরা করতে গিয়ে কখনই মনে হয় নি অন্য সিরিয়াল কিলারদের মতো মানসিকভাবে অসুস্থ এরা। নিজেরাই এক এক করে তাদের হত্যাকান্ডগুলোর কথা স্বীকার করছে। এটাও জানিয়েছে যে সম্প্রতি আদেশ নিজের একটা আলাদা গ্যাঙ বানিয়েছিল। আর অন্য রাজ্যে গিয়ে হত্যা আর ট্রাকচুরির ঘটনায় সেখানকার দুষ্কৃতিদেরও সাহায্য নিত’।

পুলিশ জেরায় আরও জানতে পেরেছে যে আদেশ খামরার এই চক্র শুধুমাত্র ১২ বা ১৪ চাকার বড় ট্রাকের দিকেই নজর দিত – কারণ সেগুলো বেচতে পারলে বেশী দাম পাবে।

চোরাই ট্রাক আর তাতে ভরা মালপত্র উত্তর প্রদেশ বা বিহারে নিয়ে গিয়ে দালালদের মাধ্যমে বিক্রি করে দিত এরা। অন্যদিকে হত্যার পরে কোনও সূত্রই রাখত না এরা। যেকারণে এতদিন পুলিশের জালে ধরা পড়ে নি।

একেকটি ঘটনার পরেই মোবাইল ফোন আর সিমকার্ড বদলে ফেলত আদেশ খামরা। তাকে জেরা করে পুলিশ এখনও পর্যন্ত প্রায় ৪৫ পৃথক আইএমইআই নম্বরের মোবাইল খুঁজে পেয়েছে, যেগুলিতে ৫০টিরও বেশী সিম কার্ড ব্যবহার করেছে আদেশ খামরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft