সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

বাংলাদেশ হয়ে বুলেট ট্রেন যাবে কলকাতা-চীন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

চীনের কুমিং প্রদেশ থেকে কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা করছে চীন। যে ট্রেনটি চলাচল করবে বাংলাদেশ ও মায়ানমার হয়ে।

বুধবার এক সংবাদ সম্মেলনে কলকাতায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝানউ এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ঝানউ বলেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সেবা চালু করতে চায় তার দেশ।

তিনি বলেন, যদি এই রেল সেবা চালু করা যায় তাহলে এর ফলে মাত্র কয়েক ঘণ্টায় কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, দুই হাজার আটশ কিলোমিটারের এই প্রকল্পের আওতায় মায়ানমার এবং বাংলাদেশও যথেষ্ঠ সুবিধা পাবে। তিনি বলেন, এই রুটে আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে। এর ফলে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরও বেড়ে যাবে।

ঝানউ বলেন, এই রেল সেবার মাধ্যমে বাংলাদেশ- চীন- ভারত-মায়ানমারের (বিসিআইএম) মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft