
রাজধানীর মোহাম্মদপুরে ১৪ টি হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইতোমধ্যে একটি হাসপাতালও বন্ধ করে দেয়া হয়েছে।
আদালত ১৪টি হাসপাতালকে বন্ধের জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ম্যাজিস্ট্রটকে আদেশ দেয়ার পর বৃহস্পতিবার দুপুর থেকে চলছে এ অভিযান।
এর আগে থেকে ৪টি হাসপাতাল বন্ধ রয়েছে। অভিযান পরিচালনা করছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্ট সারওয়ার আলম।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন,‘আমাদের অভিযান চলছে। এখনও শেষ হয়নি। চারটি হাসপাতাল বন্ধ রয়েছে। নবাব সিরাজ উদ-দৌল্লা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে।’
যে ১৪টি হাসপাতাল আদালত বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন সেগুলো মধ্যে আছে- বিডিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়েল মাল্টিস্পেশালিস্ট হসপিটাল, নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস অ্যান্ড ক্লিনিক, শেফা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, নিউ ওয়েল কেয়ার হসপিটাল এবং বাংলাদেশ ট্রমা স্পেশালাইজইড হসপিটাল।সূত্র-আরটিএনএন