1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

জাবালে নূরের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের দুই বাসের মালিক, চালক ও সহকারীসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। তবে এ মামলায় দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ অভিযোগপত্র গ্রহণ করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, আজ আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্র উপস্থাপন করা হলে বিচারক ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এ ছাড়া দুজনকে অব্যাহতি ও পলাতক দুজনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

আনিসুর রহমান বলেন, জাবালে নূরের দুটি বাসের মালিক শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম, দুটি বাসের চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই চালকের দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কাজী আসাদ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ মামলায় শুরু থেকে পলাতক রয়েছেন।

আনিসুর রহমান আরো জানান, এ ছাড়া পরিবহনশ্রমিক সোহাগ আলীম ও রিপন হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা হয়েছে ।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ জুলাই রাতে নিহত শিক্ষার্থী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।

নথি থেকে জানা যায়, ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সামনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের শেষ প্রান্তে জাবালে নূর পরিবহনের দুই বাসচালকের রেষারেষিতে প্রাণ হারায় দুই কলেজ শিক্ষার্থী। তারা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft