1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

সুন্দরগঞ্জে পৌর কাউন্সিলরের বাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার : কাউন্সিলর সাজু সরদার গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাজু সরদারের বাড়ি থেকে ৬শ’ ১০ পিস ইয়াবা ও দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ বাদী হয়ে কাউন্সিলর সাজু সরদারের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। গত ১০ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাজু সরদার, তার দুই ভাই শামিম সরদার ও লাজু সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসার প্রতিবাদ করলে, তারা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানী ও নির্যাতন চালিয়ে আসতো বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে। এসব ঘটনা সহ্যের বাইরে চলে গেলে এলাকাবাসি মাদক ব্যবসার সাথে জড়িত কাউন্সিলর সাজু সরদার ও তার দুই ভাই শামিম সরদার ও লাজু সরদারকে গ্রেপ্তার ও তাদের বাড়ি তল্লাশির দাবিতে পোষ্টার লিফলেটে ছেয়ে দেয় সুন্দরগঞ্জ পৌর এলাকা। সোমবার দুপুরে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সরদারকে মারপিট ও লাঞ্ছিত করে কাউন্সিলর সাজু সরদার। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাজু সরদারকে গ্রেপ্তার করে।

এদিকে এলাকাবাসির পোষ্টার-লিফলেটের সূত্র ধরে ও মাদক দ্রব্য মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর সোমবার দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ থানার ওসি এস.এম আবদুস সোবহানের নেতৃত্বে শহরের সোনালী ব্যাংক সংলগ্ন ও সুন্দরগঞ্জ থানার ২০০ গজ দুরে কাউন্সিলর সাজু সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি তল্লাশি করে রাম দা ও দেশীয় ধারালো অস্ত্রসহ ৬শ’ ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি এস.এম আব্দুস সোবহান অস্ত্র ও মাদক উদ্ধারের কথা স্বীকার করে জানান, কাউন্সিলর সাজু সরদারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের হয়েছে।

অপরদিকে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সরদারকে মারপিট ও লাঞ্ছিত করার প্রতিবাদে কাউন্সিলর সাজু সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ ডিগ্রী কলেজ ও সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শত শত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজের প্রভাষক আইয়ুব আলী সরকার, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মধুসূদন চাকী মিন্টু, প্রভাষক মিজানুর রহমান মিজান। মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ লাঞ্ছিতকারী গ্রেফতারকৃত সাজু সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এরআগে একটি মিছিল উপজেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft