সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

অবশেষে জামিন পেলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ তথ্য জানান।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। মোজাম্মেলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মোজাম্মেল হক চৌধুরীর আইনজীবী জায়েদুর রহমান।

জায়েদুর রহমান জানান, দুলাল নামের এক ব্যক্তি গত ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এদিকে গত সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে কাফরুল থানার বিস্ফোরক আইনের মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আগামী ১৩ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তা শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, দুলাল নামের এক ব্যক্তি ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। গত ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরেরদিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৮ সেপ্টেম্বর মোজাম্মেল হকের ফের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশেষে আজ মোজাম্মেল হোসেন চৌধুরীকে জামিন মঞ্জুর করলেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft