1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ক্ষেপণাস্ত্র ছাড়াই ৭০তম বার্ষিকীর কুচকাওয়াজ, কিমের সুর নরম!

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। খবর এএফপি’র।

১৯৪৮ সালের এই দিনে গণ প্রজাতান্ত্রিক কোরিয়া যার আনুষ্ঠানিক নাম উত্তর কোরিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল।
দিবসটি উপলক্ষে ব্যাপক সামরিক সমাবেশ এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। কিন্তু এবার প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করা হয়নি বলে বলা হচ্ছে।

নিরস্ত্রীকরণ নিয়ে গত জুন মাসে কিমের সাথে ট্রাম্পের আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া চলতি মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, দেশ গঠনের ৭০ বছর পূর্তিতে রবিবার রাজধানী পিয়ংইয়্যাংয়ে তাই ব়ড়সড় কুচকাওয়াজ করে উত্তর কোরিয়ার সেনা। তাতে ট্যাঙ্ক, কামান, গ্রেনেড লঞ্চার সব ছিল। ছিল না শুধু কিম জং উনের ‘গর্ব’ আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

গত জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এই ক্ষেপণাস্ত্রেই আমেরিকাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক।

ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হয়েছিলেন কিম। সে দিক থেকে ক্ষেপণাস্ত্র ছাড়াই উত্তর কোরিয়ার এই কুচকাওয়াজকে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন কোরীয় উপদ্বীপের রাজনীতিকদের একাংশ। তাদের কথায়, ‘কথা রাখলেন কিম।’ একটা কাঁটা তবু রয়েই গেল।

কুচকাওয়াজ শেষে চিনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এক সদস্যকে সঙ্গে নিয়েই সমবেত জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে কিমকে।

এক সময়ে পরমাণু অস্ত্র ছাড়তে নারাজ কিমকে শিক্ষা দিতে চিনের সাহায্য চেয়েছিল আমেরিকা। কিন্তু বেজিং তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ ট্রাম্পের। আজ কুচকাওয়াজ শেষে কিমের এই চিন-প্রীতি দেখানোটাও এক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন।

জুনের ওই ‘ঐতিহাসিক’ বৈঠকের পরে উত্তর কোরিয়া এবং আমেরিকার কর্তারা বেশ কয়েক বার সফর-পাল্টা সফর সেরেছেন। কিন্তু সম্প্রতি মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়োর পিয়ংইয়্যাং সফর বাতিল করেছেন ট্রাম্প। তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ খানিকটা জলঘোলাও হয়। কিছুটা উত্তপ্ত হয় পরিস্থিতিও। আজ সেনা কুচকাওয়াজে তাই কার্যত কোনও রকম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রদর্শন না-করে কিম আমেরিকার কাছে অনেকটাই সুর নামালেন বলে মনে করা হচ্ছে। যদিও উত্তর কোরিয়া সরকারিভাবে এই কুচকাওয়াজের কোনও ছবিই প্রকাশ করেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft