1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেয়েরা সাবধান! চুলের রংয়ে স্তন ক্যান্সারের ঝুঁকি

  • আপডেট হয়েছে : সোমবার, ১ মে, ২০১৭
  • ১১৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ডেস্ক : সৌন্দর্য বৃদ্ধি বা আরেকটু স্টাইলিশ হতে, অসংখ্য মেয়ে চুল রং করান।

কিছু সময়ের জন্য চুলের রংয়ে আপনার মনটাও রঙীন থাকতে পারে। কিন্তু এতে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বলে মেয়েদের সাবধান করে দিয়েছেন বিজ্ঞানীরা। জন্মবিরতিকরণ পিলও কিন্তু নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিনকি এবং ফিনিশ ক্যান্সার রেজিস্ট্রিতে কর্মতর বিশেষজ্ঞ সান্না হেইক্কিনেন সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা পরিচালনা করেন। তিনি হরমোনাল জন্মবিরতিকরণ পিল এবং চুলে রং করার সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকির মধ্য সম্পর্ক দেখতে চান।

বিশেষজ্ঞ বলেন, নারীদের স্তন ক্যান্সারের পেছনে প্রধান কারণগুলো হলো, বেশি বয়সে প্রথম সন্তান জন্মদান, চুল রং করা, উচ্চমাত্রায় অ্যালকোহল গ্রহণ এবং অস্বাস্থ্যকর জীবনযাপন।

এ গবেষণায় স্তন ক্যান্সারে আক্রান্ত ৮ হাজার নারীর কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে। আরো ২০ হাজার ফিনিশ নারীর তথ্য সংগ্রহ করা হয়।

বিশেষজ্ঞের মতে, হরমোনাল জন্মবিরতিকরণ পিলের কারণে ৫০ বছরের কম বয়সী নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি ৩২ শতাংশ হারে বৃদ্ধি পায়। স্তন ক্যান্সার নির্ণয়ে নারীদের মেমোগ্রাফির সুবিধা বিষয়েও ভাবতে হবে। যাদের স্তন ক্যান্সার হয়েছে তাদের ৬০ শতাংশই তাদের ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই মেমোগ্রাফি করিয়েছিলেন।

হেইক্কিনেন বলেন, নারীদের মেমোগ্রাফির বিষয়েও সচেতন হতে পারে। এটি অনেক ক্ষতিকর এক পরীক্ষা। এর তেজষ্ক্রিয় রশ্মি দেহের জন্য ক্ষতিকর। আবার ভুল ও সঠিক তথ্য দিতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!