1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৩৬৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জয়পুরহাট জেলায় গত ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩৬৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা অতিরিক্ত।
জেলা কৃষি ঋণ কমিটি সূত্র বাসস’কে জানায়, কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে কর্মরত ১৯টি রাষ্ট্রয়াত্ব ও তফশিলী ব্যাংক ২০১৭-২০১৮ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করে ৩৪৬ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। জুন/১৮ পর্যন্ত ব্যাংক ভিত্তিক কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ও বিতরণের মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক ২২ কোটি ৪২ লাখ টাকা বিতরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ কোটি ১০ লাখ ১৮ হাজার বিতরণ করা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১৭ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১১৭ কোটি ৬১ লাখ ৪০ হাজার, জনতা ব্যাংক ৬ কোটি সাড়ে ২৬ লাখ টাকার বিপরীতে ২ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার, সোনালী ব্যাংক ৪০ কোটি ৮৭ লাখ টাকার বিপরীতে ৩৬ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ১২ কোটি ৫২ লাখ টাকার বিপরীতে ৩১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার, ন্যাশনাল ব্যাংক ২৫ কোটি টাকার বিপরীতে ২৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার, উত্তরা ব্যাংক ৫০ লাখ টাকার বিপরীতে ১ কোটি ৭৯ লাখ ৭০ হাজার, রূপালী ব্যাংক ১ কোটি ২৪ লাখ টাকার বিপরীতে ৮২ লাখ ৭ হাজার, পূবালী ব্যাংক ৮৫ লাখ টাকার বিপরীতে ১ কোটি, প্রাইম ব্যাংক ৬০ লাখ টাকার বিপরীতে ১৫ লাখ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ২০ লাখ, আইএফআইসি ব্যাংক ৫ কোটি টাকার বিপরীতে ৩ কোটি ১৫ লাখ ১৩ হাজার, কর্মসংস্থান ব্যাংক ৫ কোটি ২০ লাখ টাকার বিপরীতে ৪ কোটি ৭২ লাখ ১০ হাজার, ব্র্যাক ব্যাংক ৩ কোটি টাকার বিপরীতে ৪ কোটি ৮৯ লাখ, গ্রামীণ ব্যাংক ৮২ কোটির বিপরীতে ৯৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার, ডাচ বাংলা ব্যাংক ১ কোটি ১০ লাখ টাকা লক্ষ্যমাত্রা ধার্য করলেও কোন ঋণ বিতরণ করতে পারেনি, ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংক ৫০ লাখ টাকার বিপরীতে ৭০ লাখ , ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১ কোটি টাকার বিপরীতে ৩৪ লাখ ২০ হাজার এবং শাহজালাল ইসলামী ব্যাংক ৫ লাখ টাকা লক্ষ্যমাত্রা ধার্য করলেও জুন পর্যন্ত কোন ঋণ বিতরণ করতে পারেনি।
সূত্রটি জানায়, জুলাই মাসের জেলা কৃষি ঋণ কমিটির সভায় কাঙ্খিত মাত্রায় কৃষি ঋণ বিতরণ করতে না পারায় প্রাইম ব্যাংক , ডাচ বাংলা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক’কে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনায় অগ্রাধিকার প্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজননের মাধ্যমে দুগ্ধ খামার উন্নয়ন এবং মৎস্য খাতে শতভাগ ঋণ বিতরণ নিশ্চিত করা সহ প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ব্যাংকের শর্তাবলী পূরণ সাপেক্ষে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান সোনালী ব্যাংক লিঃ জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ও জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব জিতেন্দ্র নাথ পাল।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft