1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুকুরের বদলে সেনাবাহিনীতে যোগ দিল বেজি!

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কোনো অভিযানে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সঙ্গে যে আরেকটি বাহিনীর দেখা মেলে সেটি হল ডগ স্কোয়াড বা কুকুর বাহিনী।

বিশ্বের প্রতিটি দেশেই মাইন বা বিস্ফোরক খুঁজতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এ কাজে কুকুরের পরিবর্তে আর কোনো প্রাণীকে এখনও ব্যবহার করতে দেখা যায়নি।

তবে এর ব্যতিক্রম দেখিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী। কুকুরের বদলি হিসেবে বিস্ফোরক উদ্ধারকাজে এবার বেজিকে ব্যবহার করবে বলে জানিয়েছেন দেশটির সেনা কর্মকর্তারা। খবর ডেইলি নিউজ।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, বিষধর সাপ মারতে ও গর্তে লুকিয়ে রাখা কিছু বের করে আনতে বেজি বেশ সুপরিচিত। তবে বিস্ফোরক খুঁজতে বেজির ব্যবহার এই প্রথম।

এ ব্যাপারে শ্রীলংকার সেনাকর্তাদের দাবি, মাইন ও বিস্ফোরক খোঁজার কাজেও পারদর্শী বেজি। এদের ঘ্রাণশক্তি কুকুরের থেকে কোনো অংশে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে বেজি কুকুরকেও টেক্কা দিতে পারে। আর এটি প্রমাণিত।

সে লক্ষ্যে লংকান সামরিক বাহিনীতে আপাতত দুটি বেজিকে প্রশিক্ষণ দেয়ার কাজ চলছে। বিভিন্ন রকম বিস্ফোরকের গন্ধ শুকিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

একটি বেজিকে পুরোপুরি প্রশিক্ষিত করে তুলতে ছয় মাসের মতো সময় লাগে বলে জানিয়েছেন শ্রীলংকার সেনাকর্তারা।

প্রশিক্ষণ শেষ হলে এসব বেজি মাটি থেকে এক মিটার উপরে লুকনো বিস্ফোরক খুঁজে বের করতে পারবে বলে জানান তারা।

রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কুকুরের চেয়ে বেজি কম কষ্টের ও সাশ্রয়ী বলে বিস্ফোরক খুঁজতে তারা বেজিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানায় সেনাকর্তাদের একাংশ।

ইতিমধ্যে প্রশিক্ষণরত বেজিদের সেনাসদস্যদের মতো পরিচিতি নম্বর দেয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই বেজিদের কাজে নামিয়ে দেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft