1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে বিকেলে

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আজ রবিবার বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

বাসসের খবরে বলা হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য ২২তম অধিবেশন দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনও হতে পারে। ফলে এ অধিবেশনের মেয়াদ বাড়তেও পারে। তবে আজ বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ২২তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, দশম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন হিসেবে আসন্ন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে সড়ক পরিবহন বিলসহ বেশ কটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এ ছাড়া জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ অধিবেশনে পাস ও উত্থাপনের জন্য ২০টি সরকারি বিল সংসদের আইন শাখায় জমা রয়েছে। অধিবেশন চলাকালে আরো বিল জমা হতে পারে।

সর্বশেষ গত ১২ জুলাই সংসদের ২১তম (বাজেট) অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরু হয়েছিল গত ৫ জুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft