
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ (অনুর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করেন (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের মাননীয় সাংসদ ডা: মোহাম্মদ ইউনুস আলী সরকার এমপি।

শনিবার বিকেলে সদরের এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোআহাম্মদ মেজবাউল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এরআগে ডা. ইউনুস এমপি উপজেলার পবনাপুর ও মনোহরপুর ইউনিয়নে পৃথক দু’টি রাস্তা পাকাকরন কাজের ফলক উন্মোচন করেন। পরে এমপি উপজেলা হলরুমে চেক বিতরণ ও সদরের কালীবাড়ী হাটে কেন্দ্রীয় কালীমন্দিরে ৯ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এসময় উপজেলা উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী নির্মল মিত্র ও সাধারণ সম্পাদকজেলা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দিলীপ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় হরিনাথপুর ইউনিয়ন পরিষদ একাদশ দল ২-০ গোলে হোসেনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দলকে পরাজিত করে। আগামীকাল রোববারের খেলায় অংশ নেবে পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ দল ও বরিশাল ইউনিয়ন পরিষদ দল। উল্লেখ্য এ টুর্নামেন্টে উপজেলার ৯টি দল অংশ নিচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।