1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিসরে ব্রাদারহুডের নেতাসহ ৭৫ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের একটি আদালত দেশটির নিষিদ্ধ রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ৭৫ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।

শনিবার নিরাপত্তা সংক্রান্ত অপরাধের অভিযোগসহ সহিংসতায় উস্কানি এবং অবৈধ বিক্ষোভ সংগঠিত করার অভিযোগে তাদের এ সাজা দেয়া হয়। ২০১৩ সালে রাজধানী কায়রোতে সরকারবিরোধী এক বিক্ষোভের মামলায় এ রায় দেয়া হয়েছে। ওই সময় শতাধিক বিক্ষোভকারীর প্রাণহানির মধ্য দিয়ে বিক্ষোভের অবসান ঘটে।

মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা এসাম এল-এরিয়ান ও মোহাম্মদ বেলতাগিকে মৃত্যুদণ্ড এবং দলটির আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

শাওকান নামে পরিচিত দেশটির প্রখ্যাত চিত্রসাংবাদিক মাহমুদ আবু জেইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালে কায়রোতে হত্যাযজ্ঞের ছবি তোলার সময় তাকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী বলেন, তিনি অল্প কিছুদিনের মধ্যে ছাড়া পাবেন।

২০১৩ সালে ১৪ আগস্ট কায়রোর রাবা আল-আদাউইয়া স্কয়ারে একটি গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কমপক্ষে ৮০০ মানুষকে হত্যা করে। হিউম্যান রাইটস ওয়াচ এ হত্যাকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুয়ায়ী, ৮৫ হাজার বিক্ষোভকারী ওই বিক্ষোভে অংশ নেয়। পরে ৪৫ দিনের দীর্ঘ এ বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে এবং তা আরো বেশি সংগঠিত হয়।

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এবং মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির সমর্থনকারীরা এ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কয়েক সপ্তাহ আগে দেশটির সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে। ওই হত্যার দিনসহ সে মাসে কয়েক হাজার মানুষকে আটক করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft