1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনি কিশোরের, আহত ৩৯৫

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সীমান্তে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ আরো অন্তত ৩৯৫জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

নিজেদের বসতভিটায় ফিরে যাওয়ার অধিকারের দাবিতে সীমান্তের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের বিক্ষোভে শুক্রবার হাজার হাজার লোক অংশ নিয়েছিলেন। এ সময় ইসরাইলি হামলায় অন্তত ৩৯৫ জন আহত হন। রাফাহ অঞ্চলে ১৭ বছর বয়সী বিলাল খাফাজার বুকে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

বিক্ষোভকারীরা বেলুনে দাহ্য বস্তু যুক্ত করে তা সীমান্তের ওপাড়ে উড়িয়ে দেন। এতে ইহুদি রাষ্ট্রটির ভেতরে কয়েশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তাদের কৃষিখামারগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে নিক্ষেপ করা গ্রেনেডে তাদের নিরাপত্তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে প্রতিরোধ আন্দোলন হামাসের পর্যবেক্ষণ চৌকিতে তারা বিমান হামলা চালায়।

চলতি বছরের ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার সকালেও আহত এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে।

১৯৪৮ সালে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাব-দাদার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা এখন পার্শ্ববর্তী আরব দেশ, গাজা ও পশ্চিমতীরে শরণার্থীর জীবন যাপন করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft