1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা বরদাশত করা হবে না: আইজিপি

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অরাজকতা, নাশকতা, আন্দোলনের নামে হুমকি, দেশকে অস্থিতিশীল করার কর্মকান্ডকে- বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে-বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন ।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ যথাযথ প্রস্তুতি নিচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষম। যেকোনো ধরনের নাশকতা, জ্বালাও-পোড়াও দমাতে পুলিশ প্রস্তুত রয়েছে। আন্দোলনের নামে হুমকি ও শান্ত পরিবেশকে অশান্ত করতে দেয়া হবে না।

নির্বাচনেরর আগে গ্রেপ্তার আতঙ্ক, গণগ্রেপ্তার সম্পর্কে বিএনপির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।

আমরা কখনো কোনো দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করি না। শুধু তাদেরই গ্রেপ্তার করি যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে। সেক্ষেত্রে তাদের কী পরিচয় সেটা আমরা দেখি না। গ্রেপ্তারের সঙ্গে নির্বাচন কিংবা কোনো দলের নেতাকর্মীদের সম্পর্ক নেই।

এর আগে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পুলিশ পরিবারের ৩৬১ কৃতি সন্তানকে বৃত্তি প্রদান করেন আইজিপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft