1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মৃত্যুর আগে জাপাকে ক্ষমতায় দেখা আমার শেষ ইচ্ছা: এরশাদ

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যানও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মৃত্যুর আগে জাতীয় পার্টিকে (জাপা) ক্ষমতায় দেখা আমার একমাত্র শেষ ইচ্ছা।’

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে করে এ কথা বলেন। এ সময় আগামী ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের আসারও আহ্বান জানান ।

এরশাদ বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ, আর পেছনে ফেরার সময় নেই। বরাবরের মতো আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জয় নিশ্চিত করতে হলে প্রতিটি জেলা, থানা ও ইউনিয়নে দ্রুত সব কমিটি ঘোষণা করতে হবে।

এ সময় বর্তমান সরকারের কিছু অনিয়ম ও গাফিলতির কথা তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, দেশে গুম, খুন, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি বেড়েছে। এ ধরনের অশান্তি থেকে মুক্তি পেতে জাতীয় পার্টিকে ফের ক্ষমতায় আনতে হবে।

যৌথ সভার সমাপনী বক্তব্যে এরশাদ বলেন, তোমাদের (তৃণমূল) কাছে আমার একটাই চাওয়া পার্টিকে ক্ষমতায় নাও। নিজেদের মধ্যে ঐক্য জোরালো করে মানুষের কাছে ছুটে যাও। আমাদের শাসনামলের কথা সবার কাছে পৌঁছে দাও।

সকালে শুরু হওয়া তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের কথা বলার সুযোগ ছিল কম। এর মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকার নেতারা বক্তব্য দেয়ার বেশি সুযোগ পান।

এদিকে যৌথ সভা শেষ হবার ১০ মিনিট আগে মঞ্চে বক্তব্য দেন বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি গোলাম মুর্তুজা। সে সময় তার পাশে হঠাৎ পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এসে দাঁড়ান। তিনি মঞ্চের কোনায় মাইক্রোফোন ডায়াসের কাছে আসার আগেই, এরশাদ বারবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের সরে যাওয়ার ইশারা দিতে থাকেন।

এরই মধ্যে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গোলাম মুর্তুজার মাইক্রোফোন কেড়ে নিয়ে রওশন এরশাদকে দেন। তবে রওশন এরশাদ বেশি সময় বক্তব্য রাখেননি। বক্তব্যের শুরুতে তিনি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত চল চল চল… গাওয়া শুরু করেন। তারপর এই সঙ্গীতের তাৎপর্য ব্যাখ্যা করেন। এতটুকু বক্তব্য শেষ করে আবার ফিরে যান নিজ আসনে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না- এমন অভিযোগ তুলেছেন কয়েকটি জেলার নেতারা। তাদের পরামর্শ সঠিক সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে চাঙা করতে হবে।

খুলনা জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে দলে মন্ত্রী-এমপির সংখ্যা বাড়াতে হবে। তা না হলে দলের মধ্যে অসঙ্গতি দেখা দেবে। দলকে চাঙ্গা রাখতে হলে দলের মধ্যে ক্ষমতা বাড়াতে হবে। তাহলে আগামীতে জাতীয় পার্টি এককভাবে ক্ষমতায় আসতে পারবে।

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ই আর চৌধুরী বলেন, ক্ষমতায় জেতে হলে নিজেদের মধ্যে ঐক্য বাড়াতে হবে। নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে লড়াই করতে হবে। দলের মধ্যে ক্ষমতা বাড়াতে হবে। তাহলে আমরা এককভাবে আবার ক্ষমতায় আসতে পারবো।

যৌথ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এছাড়া পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ প্রেসিডিয়াম সদস্যরা বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft