1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিমান বন্দরে নেমেই সরাসরি হাসপাতালে মাশরাফি

  • আপডেট হয়েছে : সোমবার, ১ মে, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  স্ত্রী ও পুত্র অসুস্থ থাকায় কন্ডিশনিং ক্যাম্প থেকে বিশেষ ছুটিতে দেশে ফিরে আসেন তিনি।  রবিবার বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক।  দেশে পৌঁছেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাশরাফি।

মাশরাফির স্ত্রী সুমনা হক গুরুতর অসুস্থ।  অসুস্থ হওয়ার পরই মোহাম্মদপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  তবে অসুস্থতা কি নিয়ে তা এখনও জানা যায় নি। মাশরাফির স্ত্রীর সাথে অসুস্থ তার ছেলে সাহিল মুর্তজাও।  রাত ৮টা নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ছুটি নিয়ে মাশরাফির ফিরে আসার কথা।

তারাও জানিয়েছে পারিবারিক কারণে জরুরী ভিত্তিতে দেশে ফিরে আসতে হচ্ছে তাকে।  তখন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, “আমরা জেনেছি, পারিবারিক জরুরী সমস্যার কারণে মাশরাফিকে ফিরে আসতে হচ্ছে।  সাসেক্সে চলা ক্যাম্প থেকে ছুটি নিয়ে ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। ”

তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চার মে আবার সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে ফেরত যাবেন মাশরাফি।  ১২ই মে আয়ারল্যান্ডের মাটিতে বসবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশের সাথে অংশ নিবে নিউজিল্যান্ড।  এরপর ১লা জুন স্বাগতিকদের সাথে ম্যাচ দিয়ে ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।  এর প্রস্তুতি হিসেবেই এপ্রিলের শেষ দিকে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করতে যায় বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!