1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

নাটোরে পিস্তল-গুলিসহ আটক যুবক কারাগারে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

নাটোর শহরতলীর দত্তপাড়া বাজার থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আব্দুল কাদের (২৫) নামে এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) সকালে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান  জানান, রাত ৩টার দিকে দত্তপাড়া বাজারে সোহেলের খাবার হোটেলে গিয়ে অস্ত্র ঠেকিয়ে ম্যানেজারের কাছে টাকা দাবি করেন আব্দুল কাদের। এসময় টাকা না দিলে গুলি করার হুমকিও দেন তিনি। একপর্যায়ে হোটেলের লোকজন টাকা দিবো-দিচ্ছি বলে কৌশলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদেরকে আটক করে। এসময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটক আব্দুল কাদেরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করে সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!