1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মার্কিন কর্মকর্তার বেনামা নিবন্ধে ট্রাম্পের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

মার্কিন কর্মকর্তার বেনামা নিবন্ধে ট্রাম্পের বিরুদ্ধে ‘প্রতিরোধ’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অভূতপূর্ব এক পদক্ষেপে নিউইয়র্ক টাইমস নাম প্রকাশ না করে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছে তাদের উপ সম্পাদকীয় পাতায়, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘অস্থিরমতি’ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে; বলা হয়েছে, তাকে হোয়াইট হাউজ থেকে সরাতে কেবিনেট সদস্যদের মধ্যেই একটি ‘নীরব প্রতিরোধ’ চলছে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্প প্রশাসনের পাশাপাশি পুরো যুক্তরাষ্ট্রের গণমাধ্যমেই ওই বেনামা লেখকের নিবন্ধ তোলপাড় সৃষ্টি করেছে।

ওই নিবন্ধে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অনৈতিক’ ও ‘আবেগতাড়িত’ আচরণের কারণে অপরিণামদর্শী নানা সিদ্ধান্ত নিতে হচ্ছে মার্কিন প্রশাসনকে।

বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নাম প্রকাশ না করা ওই কর্মকর্তাকে বর্ণনা করেছেন একজন ‘ভীরু’ লোক হিসেবে; আর নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন ‘ভুয়া’

ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলেছেন, রহস্যময় ওই লেখক একজন কাপুরুষ, তার পদত্যাগ করা উচিৎ।

তবে নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে বলেছে, লেখাটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। ট্রাম্প প্রশাসনের ভেতরে আসলে কী চলছে তা বুঝতে সাধারণ পাঠকের জন্য এই লেখা সহায়ক হবে।

এই নিবন্ধ প্রকাশিত হওয়ার হওয়ার ঠিক আগের দিন ওয়াশিংটন পোস্টের বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের প্রকাশিতব্য একটি বইয়ের অংশবিশেষ সংবাদমাধ্যমে আসে।

সেখানে বলা হয়, হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা একটি ‘প্রশাসনিক অভ্যুত্থানচেষ্টায়’ জড়িত, যারা প্রেসিডেন্টের কাছ থেকে দেশকে রক্ষা করতে চাইছেন। ট্রাম্প সই করার আগেই তার টেবিল থেকে তারা জরুরি নথিপত্র সরিয়ে ফেলছেন।

বব উডওয়ার্ডের বইয়ের সেই ‘প্রশাসনিক অভ্যুত্থানচেষ্টার’ খবর যে সঠিক, তার সমর্থন পাওয়া গেল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিবন্ধে।

সেই লেখক বলেছেন, তিনি লিবারেলদের কেউ নন। যে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, তার সঙ্গেও তিনি একমত। কিন্তু বাস্তবতা হল, সেসব লক্ষ্য অর্জনে প্রেসিডেন্টের কোনো কৃতিত্ব নেই, বরং তিনি থাকার পরও সেসব লক্ষ্য অর্জন একটি সাফল্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!