1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

মালয়েশিয়ায় পাচার হওয়া ৬৫ বাংলাদেশি উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তর দেশটির নেগ্রি সেমবিলান এলাকা থেকে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই পাচারের শিকার।

মঙ্গলবার নেগ্রি সেমবিলান রাজ্যের বান্দার বারু নিলাই এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সময় বুধবার গণমাধ্যমকে এই তথ্য দেন অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক সেরি মুসতাফর আলী। মালয়েশিয়ার একটি অনলাইন সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

সেখান থেকে ৩৭৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এগুলোর বেশির ভাগই বাংলাদেশি। তবে এখন পর্যন্ত উদ্ধার করা ৬৫ বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি।

বুধবার এক সাংবাদিকদের কাছে দাতুক সেরি মুসতাফর আলী জানান, মালয়েশিয়ায় বিদেশি কর্মী সরবরাহ করে থাকে—এমন একটি প্রতিষ্ঠানের ডরমিটরি থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘এসব শ্রমিক ওই কোম্পানির ধোঁকাবাজির শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। এদের তিন থেকে পাঁচ মাস কোনো বেতন দেওয়া হয়নি। উল্টো ধার হিসেবে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত দেওয়া হয়েছে।’

অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দুই পরিচালককে আটক করেছে পুলিশ। তাদের দুজনের বয়স ৫১ বছরের কাছাকাছি বলে তিনি জানান। তবে আটককৃত ব্যক্তিদের নাম তদন্তের স্বার্থে উল্লেখ করেননি মুসতাফর আলী।

ওই জায়গা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ, যেগুলোর মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির স্বাক্ষরিত চুক্তির কপিও রয়েছে। সব মিলিয়ে ৬১টি নথি উদ্ধার করা হয়েছে বলে দ্য স্টারের প্রতিবেদনে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft