
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৩৫ পিস ইয়াবা ও একটি মোবাইল সহ আলমগীর নামে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব ১৩।
৫ সেপ্টেম্বর বুধবার বিকালে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৩৫ পিস ইয়াবা ও একটি মোবাইল সহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম।
ইয়াবা সহ গ্রেফতারকৃত আলমগীর (২৬) পলাশবাড়ী উপজেলার পূর্বগোপালপুর গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে। এ খবর নিশ্চিত করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এসপি হাবিবুর রহমান।