
আসন্ন নির্বাচন, রাজনীতিসহ বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোন বিষয়ে ভারত কথা বলতে চায়না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রায় সোয়া ঘন্টার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাই কমিশনার।
শ্রীংলা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার প্রশ্নে ভারতের চলমান উদ্যোগগুলোর অনেক কিছুই কাছাকাছি সময়ে দৃশ্যমান হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ও হবে এই সময়ে।
তিনি বলেন, এ পর্যন্ত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেয়েছে। আগামী দিনে আরও চার থেকে পাঁচ’শ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিড লাইনে যুক্ত হবে।