মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

শুভ জন্মাষ্টমী উদযাপন

  • আপডেট হয়েছে : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

রাজধানীসহ সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন করেছে।
জন্মাষ্টমী হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল,তখন ওই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ রোববার ছিল সরকারি ছুটি।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া, রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের জন্য সংবর্ধনার আয়োজন করেন। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দু’দিনব্যাপী অনুষ্ঠান আজ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞের মধ্যদিয়ে দু’দিনের অনুষ্ঠানের সূচনা হয়।
কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় শুরু হয়, জন্মাষ্টমী মিছিল। মিছিলপূর্ব জমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন। মিছিলটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে পলাশী বাজার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল-চত্বর-হাইকোর্ট-জাতীয় প্রেসক্লাব-পুরানা পল্টন মোড় ঘুরে শহীদ নূর হোসেন স্কয়ার-গোলাপ শাহ্ মাজার-গুলিস্থান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এছাড়া আজ রাত ৯টায় শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
জন্মাষ্টমী উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আগামী ৭ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার ও হাজী মো. সেলিম এমপি।
এদিকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন ‘জন্মাষ্টমী’ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল এবং সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft