শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

তেরেসা মে’কে হত্যা চেষ্টা, বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ যুবকের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যার পরিকল্পনার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ যুবককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হওয়ায় গত ৩১ আগস্ট আদালত তাকে এ শাস্তি দেয়।

মের ডাউনিং স্ট্রিটের বাড়ির দরজায় বোমা ছোড়ার ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে গত জুলাই মাসে নাইমুর জাকারিয়া রহমান নামের ওই যুবককে দোষী সাব্যস্ত করা হয়।

আইনজীবীরা বলেন, নিরাপত্তারক্ষীদের হত্যা করে প্রধানমন্ত্রীকে ছুরি বা বন্দুক দিয়ে মারার পরিকল্পনা ছিল রহমানের।

২১ বছর বয়সী রহমান উত্তর লন্ডনের বার্মিংহামে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত বছরের নভেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিচারক চার্লস হ্যাডন-কেভ বলেন, রহমান সমাজের জন্য বিপজ্জনক। এটা বলা মুশকিল যে কখন তিনি এই উগ্র মনোভাব থেকে সরে আসবেন এবং সমাজের জন্যে আর ক্ষতিকর হবেন না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft