শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় বড় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকেও ১৪টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ চলাকালে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার উৎসাহী দর্শক এতদাঞ্চলের গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। প্রকৌশলী বাদল প্রামানিক, সারোয়ার হোসেনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডুর আহবানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে প্রথম বিজয়ীকে একটি মটর সাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তাদের হাতে তুলে দেয়া হয়।

প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, সাবেক ইউপি সদস্য মুরাজ্জামান প্রামানিক প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft