মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পলাশবাড়ীতে যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহি বাস ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ১ শিশু ২ নারী সহ নিহত ৫ , আহত ১০

গাইবান্ধা – পলাশবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহি বাস সাউদিয়া পরিবহন (দরবার) এর সাথে ট্রাক্টর (সোনালিকা ) মুখোমুখি সংঘর্ষে ১ শিশু ও ২ নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শুক্রবার রাত ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, (সাউদিয়া পরিবহন) দরবার পরিবহন ঢাকা মেট্রো ব ১১-৪২৪৯ নং যাত্রীবাহি বাসটি গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিলো। বাসটি পলাশবাড়ীর রাইস মিল এলাকায় পৌছিলে বিপরিত দিক থেকে আসা হাবিবা হাকিম ফুড নামের একটি ট্রাক্টর মহেন্দ্র এর সংঘর্ষ হয়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ নারী ও ২ যুবক সহ চারজন ও হাসপাতালে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চাররজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এখনো নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ থানা পুলিশের হেফাজতে ও আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft