মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

পানিতে পরা শিশুকে উদ্ধার করতে গিয়ে জীবন দিল এক যুবক : এলাকা জুড়ে শোকের ছায়া

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর গ্রামে এক শিশু কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে যায়, আজ ২৪ আগষ্ট শুক্রবার দুপুর ১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর নয়াপাড়া গ্রামের তুহিন নামে ১২ বছরের এক শিশু বাড়ির পাশের এক খালের ব্রীজের উপর থেকে ঝাঁপ দিয়ে খালে গোসল করতে নামে। এ সময় খালে অত্যাধিক পানির স্রোত থাকায় উঠতে না পেরে পানির স্রোতে ভেসে যেতে থাকে তা দেখে তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দেন তার প্রতিবেশী মাহবুর নামে এক যুবক। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুদূরে তুহিনের মৃতদেহ উদ্ধার করে।

মাহবুব ডুবে যাবার পর তৎক্ষনাত মাহবুবকে খুজেঁ পাওয়া না গেলেও এর প্রায় ঘন্টাদুয়েক পরে পানিতে খোঁজ চালিয়ে মাহবুবের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

জানা যায়, তুহিন (১২)অত্র গ্রামের রাজ্জাকের পুএ এবং মাহবুব (২২)একই গ্রামের হাসমতের পুত্র। পানিতে ডুবে একই গ্রামের এক শিশু ও যুবক নিহত ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft