1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভারত সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে পাকিস্তান - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ভারত সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে পাকিস্তান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ভারত সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে গোলাবারুদ সরবরাহ ব্যবস্থা জোরদার করছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএসএফের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সীমান্তে মোতায়েন পাক বাহিনীর অস্ত্র এবং গোলাবারুদ পেতে যেন কোনো বিলম্ব না হয় সে জন্য রহিম ইয়ার খানে গোলাবারুদ মওজুদের দুইটি ব্যবস্থা নির্মাণ করা হয়েছে। খবর পার্স টুডে।

এলাকাটি ভারতেরে জয়সালমারের উল্টো দিকে অবস্থিত। এ ছাড়া, এ এলাকায় হেলিপ্যাডও নির্মাণ করেছে পাকিস্তান। এটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে, ভাওয়ালপুরে গোলাবারুদ মওজুদের আরেকটি ঘাঁটি বানিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর হামলা থেকে গোলাবারুদ রক্ষার জন্য অনেক বাঙ্কারও নির্মাণ করেছে পাক বাহিনী।

ভারতীয় সীমান্ত প্রায় লাগোয়া এ সব বাঙ্কারে ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারবে পাকিস্তান। ভারতীয় খবরে আরো দাবি করা হয়েছে, বাঙ্কার থেকে ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধজাহাজ বানাতে পাকিস্তানকে সহায়তা যুগিয়ে চলেছে চীন।

চীন-পাকিস্তান সীমান্তের খুনজেরাব উপত্যকা থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত ফাইবার অপটিক কেবল স্থাপন করছে চীন।

৮২০ কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপন হচ্ছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র আওতায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, এতে পাক সেনা বাহিনীর যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft