মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

নাটোরে কৃষক দুদু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
  • ৬৯ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়া উপজেলার ব্যবসায়ী ও কৃষক আব্দুল কাদের দুদু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন নাটোরের আদালত। নাটোর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুজ্জামান ছিদ্দিকী এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তদের মধ্যে ৬ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকী একজন রায় ঘোষণার আগেই মামলা চলাকালীন সময়ে মারা যায়। আর দুইজন পলাতক রয়েছেন।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারী সকালে নাটোরের সিংড়া উপজেলার বিয়াস গ্রামে কৃষক আব্দুল কাদেরকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে অভিযুক্তরা পিঠমোরা করে বেঁধে পিটিয়ে ,কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ মামলাটির তদন্ত করে ৯ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘদিন মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আজ আদালতের বিচারক ৫ জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, সিংড়ার বিয়াস গ্রামের মোজাহার আলী ফকিরের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিন, খলিলুর রহমানের ছেলে মোঃ বুলু, খবির উদ্দিনের ছেলে খলিলুর রহমান ওরফে খলিল, মৃত রহেদ আলীর ছেলে মজিবর রহমান ওরফে মজি এবং গুরুদাসপুরের যোগেন্দ্র নগর বিল হরিবাড়ির মৃত আবুল মোল্লার ছেলে মনির হোসেন। এর মধ্যে মধ্যে মোঃ বুলু ও মনির হোসেন পলাতক রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft