1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

 

 

নতুন করে অবরোধ আরোপের মার্কিন চাপ উপেক্ষা করে

উত্তর কোরিয়া শনিবার আবার একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
দেশটির পারমানবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে আন্তর্জাতিক অবরোধ জোরদারে সমন্বিত মার্কিন চাপকে কোন ধরনের পাত্তা না দিয়ে তারা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। তবে এটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ওই দুই দেশ। এএফপি ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়া এমন এক সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের শততম দিন পূর্তি করলেন।
দক্ষিণ কোরিয়ার সেনাসূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি
ছোড়ার কয়েক সেকেন্ড পর এটি বিস্ফোরিত হয়। এদিকে মার্কিন সেনাসূত্র জানায়, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার এলাকার বাইরে যায়নি।
দক্ষিণ কোরিয়ার সেনা সূত্র জানায়, স্থানীয় সময় আজ ভোরে পিয়ংইয়ংয়ের একটি এলাকা থেকে ক্ষপণাস্ত্রটি ছোড়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া তাদের মিত্র দেশ চীনের ইচ্ছা এবং চীনা প্রেসিডেন্টকে অসম্মান করেছে। যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে, তবু এটা খুব খারাপ।’
তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
উত্তর কোরিয়া এ নিয়ে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে বলে আভাস দেন।
এর আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পারমানবিক কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়াকে বাধ্য করার কাজে সহযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান। এর কয়েক ঘণ্টা পরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়লো।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া প্রথম ভাষণে টিলারসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়াকে মোকাবেলায় সামরিক পদক্ষেপের বিষয়টি এখনো ‘আলোচনার টেবিলে’ রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!