1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চীন পৌঁছল প্রথম সরাসরি চীন-লন্ডন মালবাহী ট্রেন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

যুক্তরাজ্য-চীনের মধ্যকার প্রথম সরাসরি মালবাহী ট্রেনটি ১২ হাজার কিমি পাড়ি দিয়ে শনিবার চীনের পূর্বাঞ্চলীয় ঈউ নগরীতে পৌঁছেছে। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল রুট।

একটি আধুনিক ‘সিল্করুট’ দিয়ে পশ্চিম ইউরোপের সাথে বাণিজ্য যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে চীনের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ ট্রেন যোগাযোগ স্থাপন করা হয়েছে।
২০১৩ সালে চীন ‘এক বেল্ট এক রোড’ কৌশল শুরু করেছে এবং রেল অবকাঠামো নির্মাণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। খবর এএফপি’র।
হুইস্কি, শিশুদের দুধ, ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং যন্ত্রপাতি বোঝাই ট্রেনটি ১০ এপ্রিল লন্ডন থেকে রওয়ানা দেয়। ট্রেনটি ফ্রান্স, বেলজিয়াম, জার্মানী, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া ও কাজাখস্তানের মধ্য দিয়ে ২০ দিন পর চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ঈউতে পৌঁছে। ঈউ একটি প্রধান পাইকারী বাজার।
নতুন রুটটি রাশিয়ার জনপ্রিয় ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটির চেয়েও দীর্ঘ।
কিন্তু যুক্তরাজ্য-চীনের এই রেলপথটি চীন-মাদ্রিদ রেলপথের চেয়ে প্রায় এক হাজার কিলোমিটার ছোট। ২০১৪ সালে ওই রুটটি চালু হয়।
লন্ডন ১৫তম নগরী হিসেবে রাষ্ট্র পরিচালিত চায়না রেলওয়ে কর্পোরেশনের উদ্যেগে এই রুটটির সঙ্গে যুক্ত হল।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!