মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনে ৭৪ হাজার মামলা

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনে সারাদেশে মোট ৭৩ হাজার ৯৩৮টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক মোঃ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন ।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানায়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের আজ তৃতীয় দিন। এই অভিযানে ফিটনেস-ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং অন্যান্য আইন অমান্য করায় মোট ৫৮ হাজার ৫৪৯টি যানবাহন ও ১৫ হাজার ৩৮৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময়ে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯৫ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আইনগত ব্যবস্থা হিসেবে এক হাজার ৮৭০টি যানবাহন আটক করা হয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ করে নতুন উদ্যমে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft