1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাল্যবিবাহ নিয়ে ইন্দোনেশীয় নারী আলেমদের নজিরবিহীন ফতোয়া

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

জাকার্তা: ইন্দোনেশিয়ার নারী আলেমরা বাল্যবিবাহের উপর এক নজিরবিহীন ফতোয়া জারি করেছেন। এই ফতোয়া আইনের বিচারে বাধ্যতামূলক নয়, কিন্তু প্রভাবশালী।

 

দেশটিতে মহিলা আলেমদের তিনদিন ধরে চলা কংগ্রেসে এই ফতোয়া দেয়া হয়েছে। তারা সরকারের কাছে মেয়েদের বিয়ের বয়স আইনগতভাবে ১৮ ধার্য করার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ায় বর্তমানে মেয়েদের বিয়ের আইনগত বয়স ১৬। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ এবং বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় এই দেশটিতে।

জাতিসংঘের শিশু বিষয়ক দপ্তর ইউনিসেফের হিসাব অনুযায়ী, ইন্দোনেশিয়ায় প্রতি চারজনে একজন মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়।

জাভা দ্বীপের সিরেবনে অনুষ্ঠিত এই কংগ্রেসটি ছিল নারী আলেমদের সর্বপ্রথম সবচেয়ে বড় সম্মেলন। ইন্দোনেশিয়ায় ফতোয়া জারি নিয়মিত ঘটনা।

কিন্তু সচরাচর সেটা করে থাকে ইন্দোনেশিয়ার উলেমা পরিষদ, যেটি দেশটির সর্বোচ্চ ইসলামি সংস্থা এবং এর সদস্যরা প্রায় সবাই পুরুষ।

সম্মেলনের সংগঠক নিনিক রাহায়উ রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘নারী আলেমরা জানেন ইন্দোনেশিয়ায় মেয়েরা কী ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার শিকার। কাজেই এই নাবালিকাদের সুরক্ষার দায়িত্ব শুধু সরকারের উপর ছেড়ে দেয়া যায় না।’

সম্মেলনে অংশ নেয়া আলেমরা তাদের ফতোয়ার স্বপক্ষে গবেষণা ও জরিপ তুলে ধরে দেখান কীভাবে শিশুবধূরা বিয়ের পর লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং কীভাবে এসব বিয়ের অর্ধেকই শেষ পর্যন্ত ভেঙে যাচ্ছে।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!