
দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ফেন্সিডিলসহ ৪জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম।
গতকাল রবিবার মধ্যরাতে আটককৃতরা দীর্ঘদিনধরে মোটরসাইকেলে করে এই পথে মাদক পাচার করে আসছিলেন। গতরাতে চেকপোস্ট বসিয়ে তাদের ৪ জনকে ৮ বোতল ফেন্সিডিল, ৫হাজার ৬২৯ টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটক চারজন হচ্ছেন, গাইবান্ধা তালুক রিফায়েতপুরের মৃত আব্দুস সামাদের ছেলে সবুজ মিয়া, শাপলা মিল এলাকার সোলাইমান আলীর ছেলে সোহাগ মিয়া, অনামিকা লেনের ইসমাইল হোসেনের ছেলে শাহীন চৌধুরী ও দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়র গোকুল চন্দ্র দাসের ছেলে শ্রী সৌরভ কুমার দাস।
আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।