শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

দাবি পূরণ না করে শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত হচ্ছে তা দুঃখজনক: এরশাদ

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মহাম্মদ এরশাদ বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষ শিক্ষার্থীদের শিখিয়ে দেয়নি। দেশবাসীই তাদের সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের দাবি কার্যকর না করে বরং শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত করা হচ্ছে তা দুঃখজনক।

শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় সড়ক মহাসড়কে যানবাহন না চললেও নিরাপদ সড়কের দাবিকে পরিবহন শ্রমিকদের কাছে মাথানত না করারও পরামর্শ দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এর আগে শুক্রবার এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর একমাত্র বিচার মৃত্যুদণ্ড হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft