1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই, ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই, ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

সড়কে মৃত্যুর মিছিল থেমে নেই। নিরাপদ সড়কের দাবিতে অব্যাহত আন্দোলনের মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

আহতদের ধামরাই সরকারী হাসপাতালসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ১০জনের অবস্থা গুরুত্বর বলে ধামরাই সরকারী হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধামরাইয়ের কেলিয়া এলাকায় ঢাকা থেকে আরিচা গামী সূর্য্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরিতদিক থেকে আসা সেতু পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়। এসময় আহত হয় ৫০ জনেরও বেশি। নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে মগবাজার ওয়ারলেসের টিএন্ডটি অফিসের সামনে বেপরোয়া বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)। বাবার নাম শাহজাহান মিয়া, বাড়ি পিরোপুরের স্বরুপকাঠী উপজেলার শেরোবাংলা বাজার। তবে ৩৯ ঢাকার উত্তর গোড়ানে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি মগবাজারের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft