1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যাত্রী সঙ্কটে শুক্রবারের তিনটি হজ ফ্লাইট বাতিল - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যাত্রী সঙ্কটে শুক্রবারের তিনটি হজ ফ্লাইট বাতিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

পর্যাপ্ত যাত্রী না থাকায় শুক্রবারের তিনটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত পর্যাপ্ত যাত্রীর অভাবে ১০টি ডেটিকেটেড হজ্জ ফ্লাইট বাতিল ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে অব্যাহত যাত্রী সঙ্কটে আরো ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বার বার তাগাদা দেয়া সত্ত্বেও হজ্জ এজেন্সীগুলো যথাসময়ে টিকেট ক্রয় না করায় একের পর এক ফ্লাইট বাতিলের মতো অনাকাঙ্খিত পরিস্থিতির তৈরি হয়েছে। যাত্রী স্বল্পতা ও ফ্লাইট বাতিলের কারণে এ পর্যন্ত বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৪,০০০।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমান প্রতিদিনই ৫২৮ হজ্জ এজেন্সিকে ই-মেইলের মাধ্যমে কোন ফ্লাইটে কত সীট খালি আছে সে বিষয়ে আপডেট প্রদান করছে এবং দ্রুত টিকেট ক্রয়ে তাগিদ দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত এবছর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বাড়িভাড়া ও ভিসার আগেই টিকেট ক্রয়ের নির্দেশনা থাকলেও অনেক এজেন্সি এখনো তাদের নির্ধারিত টিকেটসমূহ ক্রয় করেনি।

হজ্জ শুরুর ৫০ দিন পূর্বেই বিমানের হজ্জ টিকেট বিক্রয় কার্যক্রম শুরু হলেও এজেন্সিগুলো সময় মত টিকেট সংগ্রহ না করায় এখনও ৫,৭০০ হজ্জ টিকেট অবিক্রিত অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত এবছর সৌদি কর্তৃপক্ষ বিমানের জন্য নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো স্লট বরাদ্দ করবে না বলে জানিয়ে দিয়েছে। এপ্রেক্ষিতে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকলে সকল হজ্জ যাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত জেদ্দা ও মদিনাসহ আরো ৬টি ফ্লাইট যাত্রী অভাবের কারণে বাতিলের সম্ভাবনা আছে, যার প্রেক্ষিতে আরো আনুমানিক ২,৪০০ ক্যাপাসিটি হারাতে হবে। পরিস্থিতি উত্তরণে এবং সকল সম্মানিত হজ্জযাত্রীর হজ্জ যাত্রা নিশ্চিত করতে ৩ আগষ্ট হতে ৭ আগষ্ট, ২০১৮ সময়কালের হজ্জ ফ্লাইট সমূহের অনুকূলে হজ্জ এজেন্সিগুলোকে অনতিবিলম্বে অতি দ্রুততার সাথে টিকেট সংগ্রহের জন্য বিমানের পক্ষ থেকে জরুরি তাগিদ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft