সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

রাষ্ট্রপতির সঙ্গে স্যার ফজলে হাসান আবেদের সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে ব্রাক এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, বৈঠকে স্যার আবেদ রাষ্ট্রপতিকে ব্রাক এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
ব্রাক দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে স্যার আবেদ রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ব্রাক সমন্বিত উপায়ে দেশের হাওর অঞ্চলে উন্নয়নের জন্য কাজ করছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
ব্রাকের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য এবং হাওর অঞ্চলে চক্ষু চিকিৎসা শিবির স্থাপনের জন্য ব্রাক কর্তৃপক্ষকেপরামর্শ দেন।
আবদুল হামিদ বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যও ব্রাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft