রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সিএমএইচে প্রথমবারের মতো ল্যাপরোস্কপিক পদ্ধতিতে রোগীর সফল কিডনী সংযোজন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রথম বারের মত ল্যাপরোস্কপিক পদ্ধতিতে ২ জন রোগীর সফল কিডনী সংযোজন অপারেশন করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানিয়েছে।
গত ২৯ ও ৩০ জুলাই ভারতের ইনস্টিটিউট অব কিডনী ডিজিজ এন্ড বিসার্চ সেন্টারের (আইকেডিআরসি) কিডনী ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রোহন লাল মোদি’র তত্ত্বাবধানে এই প্রতিস্থাপন করা হয়।
এতে অংশ নেন ভারতীয় ৭ সদস্যের বিশেষজ্ঞ দল ও ঢাকা সিএমএইচের ইউরোলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল ইসলাম এবং ঢাকার সিএমএইচ ও এএফআইপির কিডনী ট্রান্সপ্ল্যান্টের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ ।
বর্তমানে সামরিক বাহিনীর সদস্যরা এ চিকিৎসাসেবা পেলেও ভবিষ্যতে অসামরিক রোগীদের জন্যও এ সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
আপামর জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের অংশ হিসাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা ও সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে এই কিডনী ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে ।
অন্তিম পর্যায়ের কিডনী রোগ (এন্ড স্টেজ কিডনী ডিজিজ) একটি জটিল দুরারোগ্য এবং ব্যয়বহুল স্বাস্থ্য সমস্যা। এই রোগে নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনী প্রতিস্থাপন (কিডনী ট্রান্সপ্ল্যান্ট) করে রোগীকে বাঁচিয়ে রাখা হয়।
প্রতি বৎসর বাংলাদেশে নতুন করে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার এই ধরণের রোগী যুক্ত হচ্ছে । এ সকল রোগীর ৮০ শতাংশেরও বেশি যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে ।
বর্তমানে বাংলাদেশে মাত্র ৮টি সেন্টারে কিডনী প্রতিস্থাপনের কাজ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft