1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সরকার গাড়ি চালকদের দৌরাত্ম্যে বন্ধে বদ্ধপরিকর: হাছান - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সরকার গাড়ি চালকদের দৌরাত্ম্যে বন্ধে বদ্ধপরিকর: হাছান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকার বেপরোয়া গাড়ি চালানোর দৌরাত্ম্যে বন্ধ করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলাচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ওমর বিন আজিজ তামিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাজাহান সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা প্রমুখ।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার নামে মানুষ হত্যা চলতে দেয়া যায় না। আহত শিক্ষার্থীকে আবার পানিতে ফেলে দিয়ে হত্যা করা, ফুটপাতের উপরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর ওপর বাস তুলে দেয়া- এটা দুর্ঘটনা নয় এটা হত্যাকাণ্ড সুতরাং এগুলো বন্ধ করতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনা নিয়ে নৌমন্ত্রী শাজাহান খান যে বক্তব্য দিয়েছে এটা তার নিজস্ব বক্তব্য। এর সাথে আওয়ামী লীগ একমত নয়। তবে তাকে ধন্যবাদ যে তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।’

সড়ক পরিবহন খাতে দৌরাত্ম্য বন্ধে সরকার কাজ করছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আগামী মন্ত্রীসভার বৈঠকে সড়ক পরিবহন আইনের অনুমোদন করা হবে। আমাদের দলের সাধারণ সম্পদ ওবায়দুল কাদের ইতোমধ্যে এ বিষয়টি জানিয়েছেন।’

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে স্বপরিবারে হত্যাকাণ্ডের বিষয়ে শোক প্রকাশ করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা ছিলো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। কারা এই ষড়যন্ত্রে জড়িত ছিলে তাদের মুখোশ উন্মোচন করার সময় এখনই। তা না হলে একুশ শতকের প্রজন্ম জানতে পারবে না এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। সরকার বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করেছে। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা করছে সরকার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft