সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

এই শাকিবকে কখনো দেখেনি দর্শক!(ভিডিও)

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি শুটিং চলাকালীন থেকেই সিনেমাপ্রেমীদের বেশ আগ্রহের কেন্দ্রে। কারণ এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। এরমধ্যে এক শাকিবকে গ্যাংস্টারের ও অন্যজনকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। আর ২৮ জুলাই রাতে ‘নাকাব’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এতে শাকিবকে নির্মাতা রাজিব কুমার এমনভাবে তুলে ধরেছেন যে, এভাবে শাকিবকে কেউ দেখেনি! চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউ কেউ বিস্ময়ও প্রকাশ করেছেন।

২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, ট্র্যাজেডি, সাসপেন্সসহ আরও অনেক কিছুই রয়েছে। আর ট্রেলারের শেষের দিকে ভূতরূপী শাকিব দেখা দিয়েছেন দর্শকদের সঙ্গে।

ভারতের কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ছবিটি প্রযোজনা করেছে। আর তাদের ফেসবুক পেজ ও ইউটিউবে ‘নাকাব’ ছবির ট্রেলার প্রকাশ করেছে।

শাকিব দীর্ঘ অভিনয় জীবনে বহু চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এ ধরনের চরিত্রে এবারই পথম অভিনয় করেছেন। ট্রেলার প্রকাশের পর থেকে দেশে ও দেশের বাইরের শুভাকাঙ্খীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।

ভৌতিক গল্পের ছবি ‘নাকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। এরমধ্য দিয়েই এবারই তারা প্রথমবারের মতো জুটি বাঁধলেন। এ ছাড়া ধীরে ধীরে শাকিব যে কলকাতার বাজারে নিজের শক্ত অবস্থান করে চলছেন তাও প্রমাণ হচ্ছে। ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাবে ছবিটি।

এ দিকে ছবিটির পোস্টার যখন প্রকাশ হয়েছিল তখন অনেকেই অনুমান করেছিলেন ছবিটি অ্যাকশন ঘরানার হবে। আর দুই নায়িকার সঙ্গে কাকে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে, সেই নিয়ে কনফিউশন ছিল অনেকের মধ্যে। তবে ট্রেলারে পুরোপুরি না হলেও সে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়েছে।সূত্র:জি-নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft