শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

এবার বাংলাদেশ মাতবে ‘ভাইজান এলো রে’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

বিনোদন:ভারতের পর এবার বাংলাদেশ মাতবে ভাইজানে। সুপারস্টার শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার (২৭ জুলাই)। এতে ভাইজানের ভুমিকায় অভিনয় করেছেন কিংখান। এবারের ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পেয়েছে। কিন্তু আইনের মারপ্যাঁচে বাংলাদেশে তা প্রদর্শন করা সম্ভব হয়নি। তবে শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি এবার বাংলাদেশের সেন্সর বোর্ড এদেশেও মুক্তির অনুমতি দিয়েছে। শাকিব

জানা যায়, ‘ভাইজান এলো রে’ ছবিটি কলকাতার। ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়। শতাধিক হলে আমদানি করে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার। ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, মধুমিতা, জোনাকি, সনি, পূরবীসহ বেশ কয়েকটি হলে চলবে ‘ভাইজান এলো রে’ ছবিটি।

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। আরও অভিনয় আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে।

‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft