1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

প্রধানমন্ত্রীর সাথে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসা ক্যামেরন বৃহস্পতিবার সকালে গণভবনে যান এবং সেখানেই তাদের বৈঠক হয় বলে কর্মকর্তারা জানান।  তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে বুধবার রাতে প্রথমবারের মতো ব্যক্তিগত সফরে ঢাকা পৌঁছান ডেভিড ক্যামরন। যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তার এ সফর।

পররাষ্ট্র দপ্তর থেকে জানা যায়, ২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে ব্রিটিশ সমর্থনে পরিচালিত প্রকল্প পরিদর্শন এবং প্রবৃদ্ধিসংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগদান করবেন ডেভিড ক্যামেরন। সপ্তাহ খানেক আগে ক্যামেরনের ব্যক্তিগত সহকারী চিঠি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলে অন্য একটি সূত্রে জানা যায়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরে ডিএফআইডি বাংলাদেশের প্রজেক্ট পরিদর্শন করবেন ডেভিড ক্যামেরন। দারিদ্র্য দূরীকরণ এবং ধারণযোগ্য উন্নয়ন নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ঘুরে দেখতে পারেন বলে জানা গেছে।

দুপুরে হোটেল ওয়েস্টিনে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের আয়োজনে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। সেখানে প্রবৃদ্ধির উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি বিষয়ে আলোচনা হবে। এই গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদসহ সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। আর এসব কর্মসূচি শেষে আজই ঢাকা ত্যাগ করবেন ডেভিড ক্যামেরন।

২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা নিয়ে এক গণভোটে অনুষ্ঠিত হয়। গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। ওই বছরের সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আগে কখনোই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!