সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

প্রধানমন্ত্রীর মতো সবাই পরিশ্রম করলে অল্প সময়েই বাংলাদেশ সোনারবাংলায় রূপান্তরিত হবে- বিএসএফআইসির চেয়ারম্যান

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ বলেছেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়ণে প্রতিটি দিন-রাত যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা সবাই স্ব-স্ব পেশায় নিষ্ঠার সাথে তাঁর মতো কাজ করতে পারলে এ দেশ অচিরেই বঙ্গবন্ধুর সোনারবাংলায় রূপান্তরিত হবে। গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের খামার দিবস-২০১৮ উপলক্ষে গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত এক আখচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দের সভাপতিতে উন্নত কলাকৌশল প্রয়োগে আখচাষ এবং গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে অনুষ্ঠিত এ চাষী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ণ ও গবেষনা) কৃষিবিদ মোশাররফ হোসেন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা, মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল হুদা, প্রবীণ আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু, আখচাষী ববিতা বেগম, মঞ্জুরুল ইসলাম, ফেরদৌস আলম প্রমূখ।

প্রধান অতিথি আখচাষের পাশাপাশি চিনিকলের অব্যবহৃত জমিসহ সকল চাষীদের জমি, উঠান, পুকুরপাড়ে শাক-সব্জী, ফলমূল ও পুকুরে মাছ চাষের আহবান জানান। এরপর বিকেলে তিনি রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কয়েকটি পুকুরে অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের খামার পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft